কাশিমপুরে ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩ জন আটক

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিশেষ অভিযানে ১৮২ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

গতরাতে (৮ মে) কাশিমপুর সারদাগন্জ এলাকার ৪নং ওয়ার্ডের বারেক নগররে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, একাধিক মাদক মামলার আসামি আনিছুর রহমান ওরফে আন্নাছ আলি। অপর দুজন হলেন, শহিদুল এবং রুবেল।

ডিবি পুলিশের এই অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।

এই বিভাগের আরো খবর