জাকির হোসেন, পিরোজপুর:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যাপক হারুন অর রশিদ খাঁন। (৯ মে )শনিবার জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে ডাক দিয়ে যাই মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যতদিন মুসলমানরা শ্রমজীবী মানুষদেরকে ভাই হিসেবে গ্রহণ করতে না পারবে ততদিন মুসলিম জাতির উন্নতি হবে না। আমাদের সমাজ শ্রমিকদের মর্যাদা দিতে চায়না এবং তাদেরকে হীন মনে করা হয়। এই হীনমন্যতা নামাজীদের মধ্যে আছে। সমাজে শ্রমজীবী মানুষদেরকে যেভাবে অবহেলা করা হয় তিনি তার সমালোচনা করে বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের মধ্যেও এই প্র্যাকটিস আছে। রাসূলে করীম সাঃ বলেছেন যে জাতি শ্রমজীবী মানুষদেরকে মর্যাদা দিতে পারেনা সে জাতীর উন্নতি হয় না। মুসলমান যতদিন পর্যন্ত শ্রমজীবী মানুষকে ভাই হিসেবে গ্রহণ করতে না পারবে ততদিন পর্যন্ত মুসলিম জাতির উন্নতি হবে না।
তিনি বলেন, এদেশে যারা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের কোন চরিত্র নাই। তারা চাঁদাবাজ-সন্ত্রাসী। যেদিন এদেশের জনগণকে এই কথা বুঝাতে পারবেন সেদিন এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠিত হবে।
আমরা আমাদের নেতাদেরকে যেভাবে বন্ধু বানিয়েছি তিনি তার সমালোচনা করে বলেন, আমরা মানুষদেরকে বন্ধু বানিয়েছি। কিন্তু আল্লাহ বলেন, তোমরা নিকৃষ্ট মানুষের বন্ধু নও, তোমরা হলে আমার আল্লাহর বন্ধু। নবী করীম সাঃ সবচাইতে ভালোবাসতেন গোলামদেরকে এবং শ্রমজীবী মানুষদেরকে। কোরআন এবং হাদিসে তা প্রমাণিত। কিন্তু দুর্ভাগ্য আমরা শ্রমজীবী মানুষদেরকে এ কথাটা বুঝাতে পারিনি। আপনাদের গ্রামে ইউনিয়নের যত শ্রমজীবী মানুষ আছে তাদের বন্ধু বানাতে হবে।
আমাদের শ্রমজীবী মানুষদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তিনি তাদের সমালোচনা করে বলেন, শ্রমিক শুনলে মন খারাপ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম আয়েশা রাঃ কে বলেছেন আয়েশা তুমি যদি কেয়ামতের ময়দানে যদি তুমি আল্লাহর নিকটবর্তী হতে চাও, তাহলে এই অসহায় মানুষগুলোকে তোমার নিকটবর্তি কর। তুমি এদেরকে যত নিকটবর্তী করবে— কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তা’আলাও তোমাকে তার তত নিকটবর্তি করবেন। তিনি বলেন, জায়েদ রাঃ সম্পর্কে রাসূল সাঃ বলেছেন, সে আমার গোলাম না, কাজের লোক না— সে আমার ছেলের সমতুল্য।
তিনি বলেন, আপনাদের এলাকার প্রতিটি শ্রমিককে আল কোরআনের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। এমন কোন শ্রমজীবী মানুষ থাকতে পারবে না যাদেরকে আপনারা দাওয়াত পৌঁছান নাই।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল সহকারী পরিচালকয়মশিউর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা মোঃ জহিরুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, ডঃ আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।