টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে গণ ইফতার মাহফিল

কাজী আশরাফুল আলম, টঙ্গী, গাজীপুর :

টঙ্গীর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ৬ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র মাহে রমজান এর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নির্বাচিত সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য গাজীপুরের সিংহ পুরুষ হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতিত্ব করেন টঙ্গী-পশ্চিম থানা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এ সময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করা হয়। টঙ্গীর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এই বিভাগের আরো খবর