ইসির রোডম্যাপকে বিভ্রান্তিকর বলছে জামায়াত

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনের ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপকে “গতানুগতিক ও বিভ্রান্তিকর” বলে মন্তব্য করেছেন।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জনগণ প্রত্যাশা করছে নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কিন্তু এখনও নির্বাচনের পদ্ধতি নির্ধারিত হয়নি। একইসঙ্গে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়াও পরিষ্কার নয়। ফলে ঘোষিত রোডম্যাপটি খণ্ডিত ও অপরিপক্ব।”

 

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে প্রথমেই জাতীয় সনদের আইনি বৈধতা নিশ্চিত করা জরুরি ছিল। এর ভিত্তিতে স্পষ্ট বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করার পর রোডম্যাপ ঘোষণা দিলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো।”

এই বিভাগের আরো খবর