সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর বিভিন্ন থানার আওতায় পরিচালিত পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২২ জুন) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রমনা থানা এলাকা থেকে ২ জন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে ১ জন, খিলক্ষেত থেকে ২ জন, কদমতলী থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, মিরপুর থেকে ১ জন এবং তুরাগ থেকে ১ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।