রাজধানীর কাঁটাবনের ১৪তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর কাঁটাবনে একটি ১৪তলা আবাসিক ভবনের ১২তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

এই বিভাগের আরো খবর