পাবনায় খেলনা পিস্তল মাথায় ঠেকিয়ে ডাকাতির চেষ্টা দুই যুবক আটক

হৃদয় হোসাইন,পাবনা : পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল নিয়ে। ডাকাতি করতে গিয়ে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। আটকৃত দুই যুবককে সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

জানা যায়,সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারের চাউল পট্রীতে এ ঘটনাটি ঘটিয়েছে দুই যুবক। তারা চাউল পট্রীর খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের হাতে নাতে খেলনা পিস্তলসহ আটক করে। আটককৃত দুই যুবক সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। তাদের বিরুদ্ধে পূর্বে এমন কোনো ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। আটকৃত ডাকাতদের জনতা সাঁথিয়া থানা পুলিশর কাছে হস্তান্তর করেন। আটক হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর