আওয়ামী লীগ রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে

নিজস্ব প্রতিবেদক:

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সারাদেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে বিএনপি। এরই প্রতিবাদে আগামীকাল মহানগর, জেলা, থানা ও উপজেলা; সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।

তিনি বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এদের নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

 

এই বিভাগের আরো খবর