ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন

সময়ের চিত্র ডেস্ক:

 

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।

 

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।

 

ঘটনার একটি ভিডিও ফুটেজে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। রিকশায় চলাচলের সময় এক পথচারী ঘটনাটি ভিডিও ধারণ করেন।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালায় পুলিশ।

 

কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর