সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি।।

 আজ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় বিভিন্ন ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে (৫ কেজি বীজ,১০কেজি DAP, ৫কেজি MOP) বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উন্নয়নের রুপকার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জনাব শফিউল আলম স্বপন, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল হোসেন।

এই বিভাগের আরো খবর