লক্ষণ ভালো নয়, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানালেন জামায়াত আমির

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় নিরপেক্ষভাবে প্রকাশ করা এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তিনি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

এ সময় অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক উদ্বেগজনক এবং এটি শুভ লক্ষণ নয়।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। তাই চট্টগ্রামের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অপরাধীরা কীভাবে এমন কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে।

এই বিভাগের আরো খবর