নিজস্ব প্রতিবেদক:
আধুনিক প্রযুক্তি ও পিউরিফায়ারে পরিশোধিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড ‘ফ্রেসকো’ প্রডাক্ট লঞ্চ হয়েছে। আরো ড্রিংকিং ওয়াটার কোম্পানীর স্বত্ত্বাধিকারী মো: মনিরুল ইসলাম বুধবার সন্ধ্যায় কোম্পানীর প্রধান কার্যালয়ে ‘ফ্রেসকো’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক লঞ্চ করেন। এ সময় কোম্পানীর প্রডাকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোলার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের শীর্ষ অ্যাড ফার্ম ‘প্রাকৃত অ্যাডভার্টাইজিং’ ব্র্যান্ড পার্টনার হিসাবে আরো ড্রিংকিং ওয়াটার কোম্পানী পরিশোধিত ও মানব দেহের জন্য উপকারী উপাদান সমৃদ্ধ পানির জন্য আন্তর্জাতিক মানের ‘ফ্রেসকো’ ব্র্যান্ড নাম ও লোগো তৈরির কাজ করেছে। দেশের উত্তরাঞ্চল থেকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের আন্তর্জাতিক মানের ব্র্যান্ড নাম দিয়ে সর্বপ্রথম বাণিজ্যিক ভাবে পরিশোধিত বিশুদ্ধ খাবার পানি বাজারজাত করা শুরু করলো আরো ড্রিংকিং ওয়াটার।
আরো ড্রিংকিং ওয়াটার কোম্পানীর ব্র্যান্ড পার্টনার প্রাকৃত অ্যাডভাটাইজিং এর স্বত্ত্বাধিকারী ব্র্যান্ড ও মিডিয়া কনসালটেন্ট প্রাচ্য পলাশ জানান, বতর্মান যুগে যে কোনো শিল্পউদ্যোগকে সফল করার অন্যতম প্রধান পূর্ব শর্ত ব্র্যান্ড ডেভেলপ করা, যে প্রক্রিয়া কোম্পানীর ট্রেড লাইসেন্স তৈরি করার আগে শুরু করা জরুরি।
বিএসটিআই পরীক্ষিত ও অনুমোদিত ‘আরো ড্রিংকিং ওয়াটার’ কোম্পানী চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘ফ্রেসকো’ পানি নিজস্ব বিপণন টীম দিয়ে বাজারজাত করছে এবং ভবিষ্যতে কভারেজ এরিয়া আরো বৃদ্ধি পাবে। আরো ড্রিংকিং ওয়াটার কোম্পানীর স্বত্ত্বাধিকারী মো. মনিরুল ইসলাম জানান, বরেন্দ্র অঞ্চলে জনবসতি এলাকায় মাত্রাতিরিক্ত আর্সেনিক, আয়রন ও জার্ম থাকার কারণে অল্প বয়সেই এ অঞ্চলের মানুষ নানা ধরণে স্কীন ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করেন। তাই আধুনিক প্রযুক্তি ও পিউরিফায়ার দিয়ে পানি পরিশোধন করে বাজারজাত করা হচ্ছে। এমন আধুনিক প্রযুক্তিতে রাজশাহী বিভাগে আর কোনো কোম্পানী পানি পরিশোধন করে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ওয়াটার পিউরিফায়ারে পরিশোধিত শতভাগ জীবাণু ও ময়লামুক্ত পানির জন্য ব্র্যান্ড নাম ‘ফ্রেসকো’ ডেভেলপ করা অ্যাডভার্টাইজিং ফার্ম প্রাকৃত অ্যাডভার্টাইজিং ২০১৭ সাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্র্যান্ডিং সার্ভিস প্রদান করছে এবং সম্প্রতি তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।