মোহাম্মদপুরে ১১ তলা ভবন থেকে পড়ে চরফ্যাশনের নির্মাণ শ্রমিক তামজিদের মৃত্যু

সময়ের চিত্র ডেস্ক: 

৮ মে রাজধানীর মোহাম্মদপুরের চন্দীনা মডেল টাওয়ার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ তামজিদ। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিচু মিস্ত্রি বাড়ির বাসিন্দা। পেশায় তিনি একজন রড মিস্ত্রি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের চন্দীনা মডেল টাওয়ার এলাকার একটি ১১ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তামজিদ। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আমজাদ বলেন,

“আমার ছেলের হায়াত শেষ হয়ে গেছে। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।”

ঘটনার সময় নিহতের বাবাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয় এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির দরজার সামনে তাকে দাফন করা হয়।

তামজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর