সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সাথে জাজিরা উপজেলার কর্মকর্তা কর্মচারী ও সুধীজনের মতবিনিময়

শাহাজাদী সুলতানা:

 

শরীয়তপুরের জাজিরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ০১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর সাথে উপজেলায় কর্মকর্তা কর্মচারী ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (০১ মার্চ)- বেলা ২.০০ ঘটিকায় জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

 

উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরদার নাসিরুদ্দিন কালু, জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার,পৌর সভাপতি মোঃ কাজি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জাজিরা রিপোটার্স    ইউনিটির সভাপতি মোক্তার হোসেন ফকির ,  মহিলাদলের আহ্বায়ক রুমা হামিদ, সাংবাদিক শাহাজাদী সুলতানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এই বিভাগের আরো খবর