চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
সহপাঠিদের সঙ্গে গোসল করতে নেমে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী লাবিব মাহমুদ খান (১৫) নিহত হয়েছে। সে চরফ্যাশন আদালতের আইনজীবি অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে। গতকাল সোমবার দুপুরের পর চরফ্যাশনে টিবি মাধ্যমিক বিদ্যালয পাশে সরকারি ডাক বাংলোর পুকুরে এঘটনা ঘটে।
চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক গ্ধিা জানান, সোমবার বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আন্ত শ্রেণী ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলে শেষে খেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা স্থানীয় ডাক বাংলোর পুকুরে গোসল করতে গেলে নবম শ্রেণীর শিক্ষার্থী লাবিব মাহমুদও তাদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সহপাঠিরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি তাদেরকে জানালে তারা ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস কর্মীরা লাবিবকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। জানাগেছে,নিহত লাবিব মাহমুদ সাতার জানতো না।চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকসহকারি রিয়াজ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এই ঘটনায দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন পানিতে ডুবির খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফাযার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালযরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয এর আন্ত শ্রেণী ফুটবল প্রতিযোগিতা চলছিল। ফুটবল খেলার পরে নিহত লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।