কোনাবাড়ীতে এক তরুণী নিখোঁজ, ফিরে পেতে পরিবারের আকুতি

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে মোসাম্মৎ মঞ্জিলা বেগম (প্রায় ১৯-২০) নামে এক তরুণী নিখোঁজ রয়েছেন। গত কয়েকদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।

 

পরিবারিক বরাতে বলা হয়েছে, মঞ্জিলা বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ মঞ্জু। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালবাড়ী মেলামাইন গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। পাশাপাশি তিনি নতুন বাজার এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

 

স্বজনদের ভাষ্য, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের একপর্যায়ে রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে আত্মীয়স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে রয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, মঞ্জিলা বেগমের কোনো খোঁজ না পাওয়ায় তারা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন এবং দ্রুত তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছেন।

 

যদি কোনো সহৃদয় ব্যক্তি মঞ্জিলা বেগমের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯৭০-১৭৫৭১৬ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর