সময়ের চিত্র ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী সরকারের পতনের ৯ মাস পর বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে গোপনে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।
গণমাধ্যমকে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বশীল একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে,গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।
উল্লেখ্য,আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।