বিএনপি সোমবারের পরিবর্তে মঙ্গলবার হরতাল পালন করবে

স্টাফ রিপোর্টার:
বিএনপি সোমবার (১৮ ডিসেম্বর)’র পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি পরিবর্তনের কথা জানান।

আগামী ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

গতকাল রবিবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী আগামী ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়ে তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর