নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়ার মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:   

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বর্তমানে ভারত সফররত মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তার মৃত্যুতে নরসিংদীবাসীর অপূরণীয় ক্ষতি হলো।

মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরো খবর