ভোলা প্রতিনিধি:
ভোলায় পরিবেশক সমিতির বার্ষিক সাধারণ সভা ও নব- নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ভোলার একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর।
সেবার মালা কন্ঠে পড়ি,ন্যায়ের পথে ব্যবসা করি এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলা জেলার পরিবেশক সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
সভায় নব নির্বাচিত কমিটির সভাপতি এস এম নাজমুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাকছুদ চৌধুরী,মফিজুল ইসলাম মিলন,মাহবুবুর রহমান,কামরুল আহসান,তরুন তালুকদার, খোকন চন্দ্র বনিক সহ আরো অনেকে এ-সময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে আমরা রাজনীতিবীদদের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে ব্যবসা করতে না পারলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।ভোলার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন ভোলা সদর উপজেলার পরিবেশক সমিতির সহ: সাধারণ সম্পাদক ও সাংবাদিক আরিফ হোসেন লিটন।
২১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলার পরিবেশক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি এস এম নাজমুল আহসান ( মেসার্স খাদ্য বিতান),সিনিয়র সহ-সভাপতি খোকন চন্দ্র বনিক (আর কে ট্রেডিং),
সহ-সভাপতি মো. কামরুল হাসান (আল আমীন ষ্টোর), সাধারণ সম্পাদক শ্রী তরুণ তালুকদার (শম্ভু নাথ এন্ড সন্স), সহ-সাধারণ সম্পাদক মো., শামীম মিঠু ( প্রভা এন্টারপ্রাইজ), সহ: সাধারণ সম্পাদক আরিফ হোসেন লিটন ( মা এন্টারপ্রাইজ), কোষাধ্যক্ষ আলহাজ্ব মো.নুরল হুদা (মের্সাস নুর এন্টারপ্রাইজ),
সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো.সালমান হোসেন (মের্সাস সালমান এন্টারপ্রাইজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মামুন (জননী এন্টারপ্রাইজ), দপ্তর সম্পাদক মো :শাহীন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবর রহমান,সহ:ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মো সোহাগ,নির্বাহী সদস্য -মো মিজানুর রহমান, মো: শাকিল আহমেদ, মো.আবদুল কাদের,মো: সোহাগ (,হিমেল), মো: আবু জাফর,শামীম আল মামুন,মো জামাল,শ্রী নেপাল চন্দ্র বনিক। নবগঠিত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।