বোরহানউদ্দিন জেলেদের মাঝে বকনা গরু বিতরণ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বোরহানউদ্দিন উপজেলায় ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ধাপে মোট ৪৮ জন সুফলভোগী জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে (বকনা গরু) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এসকল বকনা গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা প্রমূখ সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন, ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই বিভাগের আরো খবর