আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) :
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নুরাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল মোতালেব হাওলাদার (৯০) শনিবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।
নিহত আব্দুল মোতালেব উপজেলার নুরাবাদ গ্রামের মৃত অহিদ আলী হাওলাদারের ছেলে।
জানাজায়, শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে আ. মোতালেব সড়কে হাটার সময় আহাম্মদপুর ইউনিয়নের একতা বাজার থেকে বসতউল্যাহ চৌমহনীর দিকে যাওয়া একটি মোটরসাইকেল নুরাবাদ মাদ্রাসা বাজারের পশ্চিম পাশে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আব্দুল মোতালেবকে আহত অবস্থায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশালে রেফার করেন। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৫টার দিকে বৃদ্ধা আব্দুল মোতালেবের মৃত্যু হয়।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ নাই।