দেশে ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮১৮

সময়ের চিত্র ডেস্ক: সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১ হাজার ৮১৮ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৩ জনে।

 

রোববার (২৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৬৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৮১৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৩ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯১৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৩১ জন এবং নারী ১ লাখ ৬ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন।

 

দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। মৃত ১ হাজার ৩৩৩ জনের মধ্যে নারী ৭৫৮ জন এবং পুরুষ ৫৭৫ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫২৮ জন এবং রাজধানীতে ৮০৫ জন।

 

এই বিভাগের আরো খবর