নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন।
শনিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইলে সংঘর্ষ চলছিল।
দেখা গেছে, বেলা দেড়টার দিকে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।