শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, ক্লাসে ফেরার ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক:

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২১ দিন অবস্থান কর্মসূচি শেষে ১ আগষ্ট মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছিল আন্দোলনকারী শিক্ষকেরা। তবে এদিন রাতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ মঙ্গলবার রাতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন,  বৈঠকে জানানো হয়, জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে যে দুটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, তাতে শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া সরকারি–বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বৈষম্য দূর করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে আর্থিক বিষয়টি নির্ধারণ করার পর প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এ অবস্থায় তাঁরা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখন তাঁরা ক্লাসে ফিরে যাবেন।

জানা গেছে, গত গত ১১ জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ১আগস্ট মঙ্গলবার থেকে কাফনের কাপড় পড়ে শিক্ষকেরা আর মরণ কর্মসূচি পালন শুরু করতে ছিল। এদিন রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।

এই বিভাগের আরো খবর