সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর এলাকায় একটি সমাবেশ ও মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে আরও আটজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, তারা একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।