নিজস্ব প্রতিবেদক।। ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবিতে পিআইবি জার্নালিজম অ্যালমনাই অ্যাসোসিয়েশন (পিবজা) শনিবার বেলা ১২টার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

এসময় পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ সরকার রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রিন্সিপাল এম এ মোনায়েম, ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী), অর্থ বিষয়ক সম্পাদক তসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য এ আর এম মামুন, আদম মালেক, মীর মো. কবির হোসেন, মোহাম্মদ আনিসুজ্জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবির নবিন, সদস্য ফারূক মাহমুদ, ইব্রাহিম রাজু, আনিসুর রহমান, বাকি বিল্লাহ, হিমু, প্রমুখ।
মানববন্ধনের পিবজার নেতারা দ্রুত সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে সবোর্চ্চ শাস্তি ফাঁসি দেয়ার দাবি জানান।