চরফ্যাশন প্রতিনিধি॥
চরফ্যাশনের এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও কলেজের অধ্যক্ষের রুম ভাঙচুরের ঘটনা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রায় শতাধিক অজ্ঞাত আসামি করে শনিবার ১১জুলাই রাতে এই মামলা দায়ের করেন চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালযরে অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো মহিউদ্দিন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া রবিবার দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, “গতকাল শনিবার রাতে ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো মহিউদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। তবে এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার করা হয়নি”।ওসি মাহমুদ জানান, চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন ৮৮৪ জন শিক্ষার্থীরা। তাদের মধ্যে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন।শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শুরু হলে কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়।
কেন্দ্রের ৩০৪ নম্বর কক্ষের পরীক্ষার্থীদের অনেকের প্রশ্ন তাদের কমন পড়েনি। এরপর একে অপরের সহযোগিতা পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা দেয়নি।
এই নিয়ে পরীক্ষার্থী ও শিক্ষকদের সাথে বাক-বিত-া বাধে। পরে পরীক্ষা শেষে বেরিয়ে শতাধিক পরীক্ষার্থী একত্রিত হয়ে মহিলা কলেজের একটি গেট ভাঙচুর করেন। পরে অধ্যক্ষের রুমে গিয়ে ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন আহত হন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের ধাওয়া করেন। কিন্তু শিক্ষার্থীরা আবারও সেখানে অবস্থান নিয়ে স্লোগান ধরেন। এরপর পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাস নিক্ষেপ করেন। পরে পরীক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।