সভাপতি কাজল, সম্পাদক রিজভী ও সাংগঠনিক সম্পাদক গাউছ 

মাদারীপুর প্রেসক্লাবের কমিটি গঠন 

শাহাজাদী সুলতানা: 

 

দীর্ঘ দুই বছর কমিটিহীন থাকা মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

সোমবার (১৮ মে) দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

 

নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে সভাপতি, বাসস ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল, দৈনিক নাগরিক ভাবনা এর মাদারীপুর জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক শরীয়তউল্লাহ এর প্রকাশক ও সম্পাদক গাউছ-উর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

কমিটিতে থাকা অন্যান্যরা হলেন;

সিনিয়র সহ-সভাপতি: শফিক স্বপন (এটিএন বাংলা),

সহ-সভাপতি: সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি)।

যুগ্ম সাধারণ সম্পাদক: সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত), নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক: আরিফুর রহমান (৭১ টেলিভিশন)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক: এমদাদ খান (বাংলাদেশ টুডে)।

কোষাধ্যক্ষ: কে.এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা)।

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রাকিব হাসান (নাগরিক টেলিভিশন)।

ক্রীড়া সম্পাদক: গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়)। মহিলা বিষয়ক সম্পাদক: স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন), ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।

এই বিভাগের আরো খবর