বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ৩মার্চ সকালে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক দিনাজপুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন শেখ , অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংরক্ষণ,ঠাকুরগাঁও, মশিউর রহমান মনিটরিং ও বাস্তবায়ন অফিসার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শহীদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার রানীশংকৈল।তিনি বলেন, এই কৃষি প্রযুক্তি মেলা ৩দিন চলবে।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ,কৃষক- কৃষাণী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।