প্রথম বারের মতো 

জামায়াতের আমিরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সময়ের চিত্র ডেস্ক :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা যায়, এটি তার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন।

শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এবং আখতার হোসেন। এছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে অংশ নেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এই বিভাগের আরো খবর