বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, দেশব্যাপী দোয়া প্রার্থনা বিএনপির

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি বলেন, গত দুই দিন ধরে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

মির্জা ফখরুল আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার দীর্ঘ ভূমিকা রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন। বর্তমানে তার সুস্থতার জন্য সারা দেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে।”

 

নয়াপল্টনের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেন।

এই বিভাগের আরো খবর