সময়ের চিত্র ডেস্ক:
মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে তিনি জানান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময়েও শহীদদের একটি সর্বজনগ্রাহ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। তিনি বলেন, অতীতে তালিকা প্রণয়নের উদ্যোগ নানা কারণে বিতর্কিত হয়েছে, যা দুঃখজনক।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার গবেষণাভিত্তিক ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা চূড়ান্ত করতে কাজ করছে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা হবে।
এই বিভাগের আরো খবর