কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালকে বিধিবহির্ভূত ভাবে সাময়িক বরখাস্তের অভিযোগ 

স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম এ মোনায়েম কে বিধি বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত রাখার অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগের সাবেক আইন প্রতিমন্ত্রী (বর্তমানে কারাগারে) এডভোকেট কামরুল ইসলাম কর্তৃক সভাপতি নিযুক্ত হয়ে এরিস্টো ফার্মার চেয়ারম্যান মোঃ আবুল হাসান এর বিরুদ্ধে এই অভিযোগের তীর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ পলায়নের পরও তিনি এখনো প্রতিষ্ঠানটির সভাপতির পদে বসে আছেন।

অভিযোগে প্রকাশ, সভাপতি নিযুক্ত হয়ে এরিস্ট্রো ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসান ২০১১ সালে আওয়ামী লীগের তৎকালীন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের সুপারিশে কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজর সভাপতি নির্বাচিত হয়ে বিরোধী মতের প্রিন্সিপালের উপর চড়াও হন। ২৫/০২/২০১২ ইং তারিখে প্রিন্সিপাল এম এ মোনায়েম কে সাময়িক বরখাস্ত করেন। বিধি অনুযায়ী কোন শিক্ষককে ২ মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যায় না। এই মর্মে হাইকোর্টের আদেশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক নানাভাবে আদেশ ও চিঠি প্রদান করলেও তার কোন তোয়াক্কা করেনি আবুল হাসান। বেআইনিভাবে প্রায় একযুগ সাময়িক বরখাস্ত করে তার বেতন ভাতা বন্ধ করে দেন । প্রিন্সিপাল মোনায়েম এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ও সভাপতি বরাবরে বারবার আবেদন জানালেও কোন প্রতিকার পাননি। কিন্তু ১১/ ৭ /২০১৮ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক কলেজ ৩ কর্তৃক প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয় প্রিন্সিপাল এম,এ, মোনায়েম ২৫/০২/২০১২ ইং তারিখ সামরিক বরখাস্ত অবস্থায় ৫০% হারে খোরপোষ ভাতা পাচ্ছেন। এমতাবস্থায় মন্ত্রণালয়ের ৯৬/০৮/২০১৭ ইং তারিখের ৩৭.০০.০০০০০.০৭২.৩১.০০৭.১৫.৬৯৪ নম্বর নির্দেশনা মোতাবেক বরখাস্ত কালীন সময়ে বেতন ও অন্যান্য ভাতা সমুদয় প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে উচ্চ আদালত থেকে বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষককে ৬০ দিনের বেশী সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখা হলে তিনি বেতন ও অন্যান্য ভাতা সমুদয় প্রাপ্ত হবেন( মহামান্য হাইকোর্ট ডিভিশনের পিটিশন নম্বর-৩৬৫৭/২০১৫। প্রিন্সিপাল মোনায়েম উল্লেখিত বিষয়গুলি উল্লেখ করে ২৩/০৭/২০১৮ ইং তারিখে প্রতিষ্ঠানের সভাপতি এরিস্টো ফার্মার চেয়ারম্যান মো.আবুল হাসানের কাছে দরখাস্ত লিখেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তিনি প্রিন্সিপালের বেতন ভাতা পরিশোধ করেননি।

উল্লেখ্য যে, জোর করে পদত্যাগ নেওয়ায় তিনি অবসর বোর্ডের টাকা থেকেও বঞ্চিত হয়েছেন।

এই বিভাগের আরো খবর