চরফ্যাশনে শিশুর যত্ন ও সুরক্ষা সংক্রান্ত সভা

চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় গর্ভবতী, প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণের জন্য ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সুশীলন (এনজিও)-এর আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। সভার সঞ্চালনা করেন সুশীলনের সমন্বয়ক জগন্নাথ রায়।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, প্রকল্পের সমন্বয়ক, উপকারভোগী ও সাংবাদকমীগন উপস্থিত ছিলেন।

বক্তারা গর্ভবতী, প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণের জন্য করণীয় বিষয়ে এবং প্রকল্পটির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

‘প্রকল্পের মূল লক্ষ্য হলো জনসম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, কর্ম এলাকায় মা ও সন্তানের জন্য সহজলভ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা পাওয়া, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়া, শিশু ও নবজাতকের নিয়মিত টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করা এবং শিশু, মা ও অভিভাবকদের পুষ্টি, পরিচর্যা ও যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। এ ছাড়া স্বাস্থ্য ঝুঁকি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সাথে জনগণের সংযোগ স্থাপন করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।’

এই বিভাগের আরো খবর