ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর: এশিয়া কাপ ২০২৫ লাইভ স্ট্রিম করবে টফি

খেলা ধুলা ডেস্ক:

আসছে ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর টি-টোয়েন্টি আসর। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে মোট ১৯টি ম্যাচ।

 

বাংলাদেশের দর্শকদের জন্য টুর্নামেন্টটির সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। ক্রিকেটপ্রেমীরা মোবাইল ফোন, ওয়েব ব্রাউজার কিংবা স্মার্ট টিভির (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) বড় পর্দায় যেকোনো সময় উপভোগ করতে পারবেন খেলা।

 

🔹 সুবিধা ও অ্যাক্সেস

 

অ্যান্ড্রয়েড ও আইওএস টফি অ্যাপ

 

toffeelive.com ওয়েবসাইট

 

স্মার্ট টিভি অ্যাপ

 

 

🔹 সাশ্রয়ী খরচে দেখার সুযোগ

 

১ দিন: মাত্র ২৫ টাকা

 

৭ দিন: ৫৫ টাকা

 

৩০ দিন: ১১০ টাকা

 

 

এই প্যাকেজে দর্শকরা এশিয়া কাপ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ২০২৫-২৬ ম্যাচও উপভোগ করতে পারবেন।

 

🔹 অতিরিক্ত কনটেন্ট

টফিতে শুধু ক্রিকেট নয়, জনপ্রিয় আন্তর্জাতিক কনটেন্ট, সিনেমা, নাটক এবং বিশ্বখ্যাত তুর্কি সিরিজ কুরুলুস: ওসমান সহ আরও নানা ধরনের বিনোদনের আয়োজন রয়েছে।

 

ক্রিকেট ভক্তদের জন্য এশিয়া কাপের টানটান উত্তেজনা ঘরে বসেই পৌঁছে দিতে টফি কাজ করছে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে।

এই বিভাগের আরো খবর