রৌমারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রৌমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র্যালি ও পথ সভা করা হয়। বুধবার (২০ আগস্ট)সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা উপস্থিত ছিলেন সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলার বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম আকন্দ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কলিম চান, সদস্য সচিব রবিউল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খুশি প্রমূখ।
আলোচনা শেষে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নির্দেশ মোতাবেক
বৃক্ষরোপণ, শহর পরিষ্কার অভিযান ঝুড়িতে ময়লা সংরক্ষণ করার জন্য ডাসবিন স্থাপন উদ্বোধন করেন।
১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিএনপির সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রৌমারীতে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ সময় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে মুখরিত ছিল পুরো শহর।