ব্যবসায়ীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জাহিদ হাসান: 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আদিবা বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী রেজাউল করিম আদর তার ওপর হামলা, ব্যবসায়িক ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

লিখিত অভিযোগ ও তার বক্তব্য অনুযায়ী, রিয়াজ, শুকুর, আতিকুর রহমান ও সজিবসহ কয়েকজন ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেছেন বলে তিনি দাবি করেন। এছাড়াও তার প্রতিষ্ঠানের গোপনীয় কার্যক্রম, ওষুধের তথ্যভান্ডার, সফটওয়্যার এবং বিভিন্ন সেন্সর ডিভাইস হ্যাক করে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ক্ষতিসাধন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

রেজাউল করিম আদরের দাবি, তার ব্যবহৃত মোটরসাইকেলে অভিযুক্তরা নিজেদের তৈরি জিপিএস ট্র্যাকার স্থাপন করে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একই সঙ্গে তার প্রতিষ্ঠানের ভেতরে বিষাক্ত কেমিক্যাল রেখে তাকে হত্যার ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে থানায় যোগাযোগ করলেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি এবং উল্টো তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।

 

এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর