কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে আটক

নিজস্ব প্রতিবেদক।।

বান্দরবান সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে আটক করেছে র‍্যাব।

 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদ বলেন, শুক্রবার (১৭ মে) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আমরা আটক করতে সমর্থ হই।

এই বিভাগের আরো খবর