স্টাফ রির্পোটার :
পবিত্র কদরের রাতে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন মোহাম্মদ হাসান। পরিবারকে বলে গিয়েছিলেন আসছি কিছুক্ষণ পরই। কিন্তু তিনি আর ফিরলেন না। নির্মাণাধীন এক ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মারা যান হাসান।
শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন