নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে রাজধানীর ফকিরাপুলে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।