কিউইরা আফগানিস্তানকে পাত্তাই দিলো না, ১৪৯ রানের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক:
কিউইরা আফগানিস্তাকে পাত্তাই দিলো না। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে অঘটনের সূচনা করে আফগানিস্তান। ঐতিহাসিক সেই জয়ের পরেই নিউ জিল্যান্ডের কাছে মুদ্রার উল্টো পিঠ দেখলো তারা। ব্যাটে-বলে রশিদ খানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে কিউইরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান করে নিউ জিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ১৪৯ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে হাশমতুল্লাহ শাহিদীর দল। রান বিবেচনায় বিশ্বকাপে কিউইদের এটি দ্বিতীয় জয়। আর বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয় আফগানরা।
আর ১৪৯ রানের বড় জয়ের সুবাদে বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে এখন সবার উপরেই থাকছে নিউজিল্যান্ড।

রান তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকে উইকেট হারাতে থাকে। প্রতিরোধের চেষ্টা করেন রহমত শাহ (৩৬) ও আজমতুল্লাহ ওমরজাই (২৭)। আর কোনো ব্যাটার বিশের ঘর পেরোতে পারেননি। নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসন।

এর আগে দলীয় ৩০ রানে ডেভন কনওয়ের উইকেট হারালেও নিউ জিল্যান্ড শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে। ফিফটি করেন গ্লেন ফিলিপস, টম লাথাম ও উইল ইয়ং। সর্বোচ্চ ৭১ রান আসে ফিলিপসের ব্যাট থেকে। এ ছাড়া লাথাম ৬৮ ও ইয়ং ৫৪ রান করেন। আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন নাভিন উল হক ও ফজল হক ফারুকি।

এই বিভাগের আরো খবর