খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপে পুনেতে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ওই ম্যাচে ভারতকে হারাতে পাড়লে টাইগারদের সঙ্গে ডেটে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘোষণা দেন পাক অভিনেত্রী। তিনি বলেছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন।
টুইটবার্তায় ঘোষণা দিয়েছেন, ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।
এদিকে, বিশ্বকাপে তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে ভারত। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
এর আগে, গত ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। যা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা।
এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী।
এই বিভাগের আরো খবর