গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
“অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ।
দুর্যোগ প্রশমন দিবসে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, যে কোন ধরনের দূর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।