বাঙালি জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় : ড.কলিমউল্লাহ

৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায়  বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৭৪০ তম পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনার এর দ্বিতীয় পর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতিমাতু-জোহরা লিমা,জানিপপ’র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ও সাইফুল ইসলাম খান।

 

সভাপতির বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বাঙালি জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

 

প্রশান্ত কুমার সরকার বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন এক অনন্য গুণের অধিকারী মহীয়সী নারী।যিনি ধূপের মতো নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তিসংগ্রামে ভূমিকা রেখেছেন।

 

 

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

 

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার,ব্রাহ্মণবাড়িয়া থেকে ডা. বায়েজিদা ফারজানা ও রাজশাহী থেকে ডা.মাহবুবুল হক ।

-প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরো খবর