যুবলীগ নেতা কাজী তালাত হোসেন কাউট গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মতিঝিল থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরো খবর