সময়ের চিত্র ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দলটির বর্তমান অবস্থাকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগকে পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দলটি এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেডে’ পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার ঘটনার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় গিয়ে থানা লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি বিএনপির এক সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে।
দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার প্রবণতা তাদের রাজনৈতিক চরিত্রের অংশ।
সংসদে দেওয়া বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো তুলে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।