সময়ের চিত্র ডেস্ক:
দেশে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন চিহ্নিত করা, নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম আরও গতিশীলঃ আমি
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় থাকতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ ছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা এবং উদ্ধারকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।