শশীভূষণ সুপারী বাগানে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার!
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় সুপারী বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে উদ্ধার করল এলাকাবাসী। তারা শশীভূষণ থানায় খবর দিলে করে থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
শুক্রবার ১৬ অক্টোবর সকালে এই ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন থেকে দীর্ঘ ৪ মাস ধরে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। নিখোঁজ থাকার পর শশীভূষণ ৭ নং ওয়ার্ডে একটি সুগারী বাগানে নিয়ে অজ্ঞাত অপহরণকারীরা বৃদ্ধকে মারধর শুরু করে। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া করেন। জনতার তাড়া খেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাত পা বাধা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃদ্ধকে। অচেতন ও আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। তাকে শশীভূষণ থানা পুলিশের হেফাজতে ও নজরদারিতে রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।