সময়ের চিত্র ডেস্ক:
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে এক ভয়াবহ হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের বহু সদস্য নিহত হন।
সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন। একই ঘটনায় বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও প্রাণ হারান।
একই রাতে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির বাসভবনেও হামলা চালানো হয়। এতে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি নিহত হন।
এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায়ও হামলা চালানো হয়। ওই ঘটনায় তাঁর মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খানসহ কয়েকজন নিহত হন।
ঘটনার সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে রক্ষা পান।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছিল। দিনটিতে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। পরবর্তী সময়েও সেই সিদ্ধান্ত বহাল রয়েছে।
আগের পোএ্ট
এই বিভাগের আরো খবর